মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশ আভিযান চালিয়ে বিশ বোতল ভারতীয় মদসহ তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ধৌবাউড়া উপজেলার বালিগাও এলাকার মৃত আলী ফকিরের ছেলে মোশারফ হোসেন (৩০), আঃ শহিদের ছেলে পারভেজ(৩৫) এবং টাঙ্গাইল বাসাইল উপজেলার কাঞ্চনপুর এলাকার মৃত কালাচান কর্মকারের ছেলে বিধু কর্মকার(৪৪)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, ময়মনসিংহে কোতোয়ালী থানা এলাকায় মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে কোতোয়ালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ নগরীর তাজমহল মোড় ট্রাঙ্কপট্টি সাকিনস্থ ভূমি অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোবারক হোসেন, পারভেজ এবং বিধু কর্মকার কে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের নিকট হতে নিষিদ্ধ মাদক দ্রব্য ভারতীয় বিশ বোতল মদ উদ্ধার করা হয়। উল্লেখিত বিষয়ে কোতোয়ালী থানায় মামলা নং-০২/১২৫৬, তারিখ-০১/১২/২০২২ খ্রিঃ ধারা-৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। পুলিশ জানায়, মাদক উদ্ধার সহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।