ভালুকায় ট্রাকের পিছনে সিএনজি ধাক্কায় যুবকের মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির ধাক্কায় নবী হোসেন (২৬) নামে এক যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এসএনএস সিএনজি স্টেশনের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এসএনএস সিএনজি স্টেশনের সামনে রাস্তার পাশে দাঁড়িয়েছিলো। এসময় ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিক্সা (গাজীপুর খ-১১-০৭৩৫) ট্রাকের পিছনে ধাক্কা দিলে সিএনজি যাত্রী পাশের ফুলবাড়িয়া উপজেলার রঘূনাথপুর গ্রামের মো: গোলাম মোস্তফার ছেলে নবী হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় মাহফুজসহ অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, নিহতের লাশটি উদ্ধার করে আবেদনের ভিত্তিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাছাড়া দূর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দসহ এ ঘটনায় মামলা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *