গফরগাঁওয়ে নিরাপদ পানি পরিকল্পনা ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ৫ দিনব্যাপি কর্মশালা শুরু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় পানি সরবরাহ, মানববর্জ্য ও স্যানিটেশন ব্যবস্থাপনাসহ এনভায়রণমেন্টাল বিষয়ক ৫ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। কর্মশালাটি উদ্বোধন করেন গফরগাঁও পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং গফরগাঁও পৌরসভার সহযোগিতায় আজ রোববার (২৭ নভেম্বর) সকালে ফাহমী গোলন্দাজ বাবেল মিলনায়তনে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা কার্যক্রম বিষয়ক ৫ দিনব্যাপী এ কর্মশালার অনুষ্ঠিত হয়। ২৭ নভেম্বর রোববার থেকে ১ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ৫ দিনব্যাপি কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিনিধি, জনপ্রতিনিধি, সমাজকর্মী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক, ইমামসহ ৩৫ জন অংশ গ্রহন করে ।
গফরগাঁও পৌরসভার মেয়র এস এম ইকবাল হোসেন সুমনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ময়মনসিংহ বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ- সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হক, নির্বাহী প্রকৌশলী ইদ্রিছ আলী আকন্দ, সহকারী প্রকৌশলী সানোয়ার হোসেন, পৌরসভা কাউন্সিলর বাবুল হাসান প্রমুখ।
জানা যায়, দেশের পৌর এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটারি সুবিধা দিতে পৌরসভার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রণমেন্টাল স্যানিটেশন প্রকল্প নিয়েছে সরকার। এর মধ্যে গফরগাঁও পৌরসভাও রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *