গফরগাঁওয়ে উদয়ন তরুন সংঘ ও আপনজনের উদ্যোগে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান শুরু

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ের স্বেচ্ছাসেবী সংগঠন আপনজন আয়োজনে এবং উদয়ন তরুণ সংঘ শাঁখচূড়া সহযোগিতায় সুস্থ-সুন্দর নির্মল পরিবেশ গড়ে তোলার জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

“পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, তাই পরিচ্ছন্নতা শুরু হোক নিজ থেকে।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের হালিমাবাদ (গলাকাটা) বাজার, শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় এবং
আশেপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করে উদয়ন তরুণ সংঘের উপদেষ্টা সদস্য মাসুদুল আল আজাদ, সংঘের সমন্বয়ক মফিজুল হক শাকিল, সহ সমন্বয়ক সাকিব হাসান এবং স্বেচ্ছাসেবী সংগঠন আপনজনের সাধারণ সম্পাদক শেখ ফয়সাল বিন ফরিদ, অর্থ সম্পাদক আসাদুজ্জামান শিমুলসহ আপনজন এবং উদয়ন তরুণ সংঘের সদস্য বৃন্দ প্রমূখ।
আগামী দিনেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *