গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মাছ শিকারী নিহত, আহত ২

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৬ টায় দিকে সড়ক দুর্ঘটনায় চার সন্তানের জনক এক মাছ শিকারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানী রসুলপুর গ্রামের হুলকি শেখের ছেলে। সে পেশা একজন মাছ শিকারী এবং ব্রহ্মপুত্র নদে মাছ শিকার করতে গফরগাঁও যাচ্ছিল।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গফরগাঁও-ভালুকা সড়কের রাওনা ইউনিয়নের ধোপাঘাট বাজার নামক স্থানে সকাল সাড়ে ৬ টায় দিকে তার বহনকারী অটো রিকশা ও পিকআপ গাড়ি মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় মাছ শিকারী মোখলেছ মিয়া (৬০)। এঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছে। তারা হলেন ছয়ানী রসুলপুর গ্রামের এমদাদুল (৫০) ও রাওনা গ্রামের অটোরিকশা চালক আমিনুল (৩৫)। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, অটো রিকশার ১জন যাত্রী নিহত ও চালকসহ দুই জন গুরুতর আহত হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *