রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে “দুর্ঘটনা-র্দুযোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি ” এই প্রতিপাদ্য নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গফরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে গফরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইনচার্জ রাম প্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার, গফরগাঁও থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আনোয়ার হোসেন, পাগলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজিব রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন স্টাফ লিডার ভূইয়া সালে আরিফিন।
আলোচনা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে অগ্নি নির্বাপণের সাজ-সরঞ্জাম পরিদর্শন করেন অতিথিবৃন্দ। ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে ।