নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় মালিককে জরিমানা

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আমলাপাড়ার এক নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবনমালিককে জরিমানা করেছে সিটি কর্পোরেশন এর ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১২ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা ডেঙ্গু প্রতিরোধে গৃহীত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ভবনমালিককে ১ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মুজমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *