ভালুকায় বাসচাপায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহি বাসচাপায় সাকিব হাসান পিয়াস (২২) নামে এক কৃষি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাঠালী ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি ২ এর অফিসের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা পাড়া নাইয়েবের বাজার এলাকার কাজী সুরুজ মিয়ার একমাত্র ছেলে কৃষি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাকিব হাসান পিয়াস মোটরসাইকেলযোগে তার বাবাকে সিডষ্টোর বাজারে দিয়ে বাড়িতে আসছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাঠালী ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি ২ এর অফিসের সামনে ময়মনসিংহগামী ক্রাউন ডিলাক্সের যাত্রীবাহি বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৭১৭৪) চালক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কাা দিলে পিয়াস মহাসড়কের উপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পিয়াস সম্প্রতি কৃষি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে ভালুকা কৃষি অফিসে ইন্টার্নিসহ চাকরীর জন্য চেষ্টা করে আসছিলেন বলে পরিবারের লোকজন জানান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ বাসচালক নেত্রকোনা সদরের সুলেমান বেগের ছেলে রাজন মিয়াকে (৩২) আটক ও বাসটি জব্দ করে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহগামী ক্রাউন ডিলাক্সের যাত্রীবাহি বাসের চাপায় এক যুবক মারা গেছেন। চালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের  লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!