মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে “ময়মনসিংহ রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট ২০২২”এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১৩ নভেম্বর) বিকালে ময়মনসিংহ পুলিশ লাইন্সে এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম। ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিজয়ী ময়মনসিংহ জেলা পুলিশ এবং রানার্সআপ নেত্রকোনা জেলা পুলিশ ভলিবল দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।