ভালুকা উপজেলা ও পৌর কৃষকদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকা উপজেলা ও পৌর কৃষকদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর শনিবার সন্ধায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়। এসময় পৌরকৃষকদলের সদস্য সচিব তোফায়েল আহম্মেদ টুটুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক,
রিয়াজ উদ্দিন, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান নাজিম।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি আনোয়ার উদ্দিন আহম্মেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, রুহুল আমিন মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান (মজু),
সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন পাঠান, পৌর বিএনপি’র, সাবেক সহ-সভাপতি, জনাব শামছুদ্দিন আহম্মেদ, উপজেলা যুবদলের সভাপতি, তারেক উল্লাহ চৌধুরী, যুবদলের সাংগঠনিক সম্পাদক, তাজমুল হক মন্ডল, নবগঠিত উপজেলা কৃষকদলের আহবায়ক তারেকুল ইসলাম তারু, সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, পৌর কৃষকদলের আহবায়ক খাইরুল ইসলাম খান, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ কাজল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, মতিউর রহমান (মিল্টন), পৌর যুবদল সভাপতি, আতিকুল ইসলাম আতিক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম রফিক, পৌর যুবদলের সাংগঠনিক, মোঃ আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ,তোজাম্মেল হক বকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, মোঃ আবুল বাশার মন্ডল, পৌর শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক,শাহ মোঃ সুজন প্রমূখ।
এসময় ভালুকা উপজেলা ও পৌর বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীগণ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *