রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ছয়বাড়িয়া বাজারে গতকাল বুধবার ভোর সকালে দিকে ৪টি দোকানে তালা কেটে চুরি সংঘটিত হয়েছে। উপজেলার ছয়বাড়িয়া বাজারে অবস্থিত সাদেকুর রহমান সুজন, মানিক মন্ডল, শিহাব ও মাজহারুলের মনোহারী, বিকাশ, ফেক্মিলোড, বৈদ্যুতিকসহ ভ্যারাটিস দোকানে এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানে মালিকরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১১ টার দিকে দোকানে তালা দিয়ে বাড়িতে চলে যাই। বুধবার সকাল সাড়ে ৮ টায় দিকে বাজারে এসে দোকানের তালা কাটা অবস্থায় দেখতে পাই। এসময় দোকানে ভিতরে থাকায় নগদ টাকা, মোবাইলের এমবি কার্ড, সিমকার্ড, সিগারেট সহ অন্যান্য মালামাল নিয়ে গেছে চোরেরদল। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। এ ঘটনায় থানায় মৌখিক ভাবে জানানো হয়েছে বলে মালিকরা জানান। এদিকে দোকানে চুরি ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।
এবিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।