ভালুকায় ট্রাকচাপায় ইলেক্ট্রেশিয়ান নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে সোহাগ মিয়া (২৪) নামে এক ইলেক্ট্রেশিয়ান নিহত হয়েছেন। মোটরসাইকেলযোগে ঢাকায় যাওয়ার পথে তিনি দূর্ঘটনার শিকার হন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজিরবাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার চরপিতলগঞ্জ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ইলেক্ট্রেশিয়ান সোহাগ মিয়া মোটরসাইকেলযোগে ঢাকায় যাচ্ছিলেন। পথে ভালুকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজিরবাজার এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-হ-৫৬-৯৪৭৯) চালক পিছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সোহাগ মিয়া মারা যান।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সোহাগ মিয়া ইলেক্ট্রেশিয়ানের কাজ করতেন। ট্রাকের চালক পিছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে আরোহীর কোমরের নিচের অংশ থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *