রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে শিবগঞ্জ বাজারে গতকাল শনিবার ভোর সকালে দিকে একটি কাপড়ের দোকানে তালা কেটে চুরি সংঘটিত হয়েছে। উপজেলার শিবগঞ্জ বাজারে অবস্থিত কলেজ টেইলার্স এন্ড বস্ত্রালয়ে ভোর সকালে এঘটনা ঘটে৷
দোকানে মালিক হারুন অর রশিদ জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাত ৯ টার দিকে দোকানে তালা দিয়ে বাসায় চলে যাই। শনিবার সকাল সাড়ে ৮ টায় দিকে বাজারে এসে দোকানের তালা কাটা অবস্থায় দেখতে পাই। এসময় দোকানে ভিতরে থাকায় আনুমানিক ১১০টি থান কাপড় ও ১৫’ শ গজ কাটা কাপড়, ৪’শ গজ টরে কাপড়, ৭০/৭৫ টি থ্রি-পিস ও ১৩০/১৫০ টি লুঙ্গিসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে চোরেরদল। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এবিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।