নান্দাইলে সাংবাদিক ফজলুল হকের দাফন সম্পন্ন

শেয়ার করুন :

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মানসিংহের নান্দাইল ডিজিটাল প্রেস-ক্লাবের সভাপতি ও নান্দাইল প্রেস-ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার নান্দাইল প্রতিনিধি মোঃ ফজলুল হক ভূঁইয়া (৬২) তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে ২রা নভেম্বর (বুধবার) রাত ৮:৪৫ মিনিটে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সময় মৃত্যুবরণ করেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার দুপুর ২ঃ৩০ মিনিটে সময় চন্ডীপাশা ইউনিয়নের ধূরুয়া গাবতলী আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

সিনিয়র সাংবাদিক ফজলুল হক ভূঁইয়া মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।

সিনিয়র সাংবাদিক ফজলুল হক ভূঁইয়ার মৃত্যুতে নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *