রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক মাদক কারবারিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে তাঁদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পৌর শহরের ষোলহাসিয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মাদক কারবারি মোঃ রোমান ওরফে রোমান মিয়া(৩৮), চুরির মামলায় গফরগাঁও ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত-শাহাব উদ্দিনের ছেলে চোর মোঃ সোলাইমান কবির শান্ত(২৪), এবং নারী শিশু মামলায় রাওনা ইউনিয়নের ভারইল গ্রামের মৃত-মিয়া বক্সের ছেলে আবুল বাশার(৪০)।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, তিনজন আসামীকে ধৃত করিয়া ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।