মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে মেঘনা গ্রুপের ডিপোতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতদলের হেফাজত থেকে লুিণ্ঠত ৪ হাজার লিটার সোয়াবিন তেল ও একটি ট্রাক উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,জামাল হোসেন, নজরুল,আবু সাঈদ ওরফে সৈকত ওরফে শওকত,বাদল ওরফে আসলাম, মোঃ ইন্তাজ আলী, মোঃ রাকিব, মোঃ ইউনুস, আবুল কালাম।
গ্রেফতারকৃতদের মাঝে চার ডাকাত আদালতে স্বিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এ সব তথ্য জানান।
পুলিশ সুপার আরো বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বেলতলী নামক এলাকায় মেঘনা গ্রুপের ডিপোতে গত ২২ সেপ্টেম্বর রাতে ২৫ থেকে ৩০ জনের একটি ডাকাতদল কর্মচারী পরিচয়ে ঐ ডিপোতে প্রবেশ করে পাহারাদের হাত পা বেধে রাত সাড়ে ৮ টা থেকে ৬ ঘন্টাব্যাপী ডাকাতি করে। ডাকাতদল মেঘনা গ্রুপের একটি ট্রাকে করে ৮ হাজার ৩৮৮ লিটার সোয়াবিন তেলের কার্টুন ও নগদ ২ লাখ ১১ হাজার টাকা, আনুসাঙ্গিক জিনিসপত্রসহ ২৯ লাখ ২৬ হাজার ২৪৬ টাকার মালামাল লুটে নেয়।
এই ঘটনায় পর দিন ২৩ সেপ্টেম্বর কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-১২/১০০০
এ ঘটনায় পুলিশের একটি চৌকস ও শক্তিশালী টিম তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তকালে কয়েকদফায় ৮ ডাকাতকে গ্রেফতার করে।
এর মাঝে গত ২৮ সেপ্টম্বর ভালুকার জামাল হোসেনকে জয়দেবপুর থেকে, নজরুল ও আবু সাঈদ সৈকত ওরফে শওকতকে জামালপুর থেকে, বাদল ওরফে আসলামকে বরিশাল থেকে, মোঃ ইন্তাজ আলীকে টঙ্গী থেকে, মোঃ রাকিবকে নীলফামারী ও মোঃ ইউনুছকে রাজধানীর খিলগাও থেকে গ্রেফতার করে। এর মাঝে ইন্তাজ আলী, নজরুল ইসলাম, আবু সাঈদ সৈকত ওরফে শওকত ও বাদল ওরফে আসলাম ডাকাতির ঘটনায় নিজেদের জড়িয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
গ্রেফতারকৃতদের তথ্য মতে মেঘনা গ্রুপের লুণ্ঠিত আলামত ১৩ লাখ টাকা মুল্যের ট্রাক ও একটি মোবাইল ফোন গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করে। ডাকাতদলের তথ্য মতে, কোতোয়ালী পুলিশের চৌকস এই টিম টানা দুদিনের অভিযানে শরীয়তপুর থেকে ৪ হাজার লিটার সোয়াবিন তেল, যার মুল্য প্রায় ৭ লাখ ২৮ হাজার টাকা উদ্ধার করে। এ সময় শরীয়তপুরের ডাকাত মোঃ আবুল কালামকে গ্রেফতার করে পুলিশ।