গফরগাঁওয়ে জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। জাতীয় যুব দিবস উপলক্ষে দিনের শুরুতে একটি যুব র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন খন্দকারের সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দিন টিটো’র উপস্থাপনায় প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুবমহিলাদের উপস্থিতিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক এম. সালাহ উদ্দিন পলাশ, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক ডাঃ এস এম শফিক উদ্দিন ও যুব উন্নয়নের সফল কর্মী ইমরুল জোসেফ প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধিজন, গণমাধ্যমকর্মী এবং যুব সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৪০ জন প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মাঝে আত্মকর্তসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬ লক্ষ ৪০ হাজার টাকা চেকের মাধ্যমে যুব ঋণ বিতরণ করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *