গফরগাঁওয়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও মতবিনিময়সভা

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ” কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র ” এই প্রতিপাদ্যে গফরগাঁও থানা পুলিশ ও থানা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় গফরগাঁও থানার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুনের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনের উপস্থাপনা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। তিনি তার বক্তব্যে বলেন, পুলিশ ও জনতা একে অপরের বন্ধু হিসেবে কাজ করে আসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে জনপ্রতিনিধি, জনগণ মিলে পুলিশকে সহযোগীতা করতে হবে। তাহলে আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। পুলিশের আধুনিকায়নে জননেত্রী শেখ হাসিনার অবদান। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে বন্ধু ভেবে পুলিশকে সহযোগীতা করবেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী।
সভায় আরও বক্তব্য রাখেন গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব রহমান, পাগলা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ শাহজাহান মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ মোস্তফা ও নাসির উদ্দিন মনির প্রমূখ। সভায় বক্তারাও এলাকায় অপরাধ প্রবণতা রোধকল্পে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানান। মতবিনিময় সভায় পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যগণ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *