রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে চিত্র শিল্পের মাধ্যমে নান্দনিকতার ছোয়া তৃণমূলে পৌঁছে দিতে সড়ক চিত্র কর্মের উদ্যোগ গ্রহণ করেছে উপমহাদেশের খ্যাতিমান চিত্র শিল্পী রুহুল আমিন কাজল। রঙ্গিন রঙ্গে রাঙ্গানো হচ্ছে সড়ক। আর এই শিল্পকর্মের এই পৃষ্ঠপোষকতা করছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
জানা যায়, রাস্তায় ছবি একেঁ বিশ্ব জয় করেন উপজেলার মশাখালী ইউনিয়নের চিত্র শিল্পী রুহুল আমিন কাজল। তিনি ইউরোপের নানান দেশে ছবি একেঁ হয়েছেন খ্যাতিমান। ১৯৯৪ সালে সুইডেনে কার্নিভালে ট্রাফিক আর্ট (সড়কচিত্র) করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। তাঁর ‘কলোনি’ সিরিজের কাজগুলো সমাদৃত হয়েছে। ‘ডেমোক্রেজি, কিলিজিয়ন, ইভিলাইজেশন’ শিরোনাম ব্যবহার করে নতুন শব্দ তৈরি করেছেন। ‘ট্রাফিক আর্ট’ যার বাংলায় অর্থ হলো ‘চলার পথে কলার কথা’। নিজ জন্মভূমিতে শিল্প, নান্দনিকতা, সুন্দর্য ফুটিয়ে তুলতে তিনি ‘ট্রাফিক আর্টে’ উদ্যোগী হন। সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের কাছে উপস্থাপন করেন নানান চিত্র কর্মের।
খ্যাতিমান চিত্র শিল্পী রুহুল আমিন কাজলের পরিকল্পনা শুনে তিনি পৃষ্টপোষকতা করতে সম্মতি দেন। এরপর অক্টোবরের মাঝামাঝিতে শুরু করে কাজ। ছবি আঁকার ক্যানভাস হিসেবে বেছে নেন গফরগাঁও টু কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের দুই পাশের ¯øপিং বøক। উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল লেভেল ক্রসিং পার হতেই চোখে পরে চিত্র শিল্পির তুলির ছোয়াতে ফুটিয়ে তুলা হচ্ছে “লোকজ সুন্দর” শিরোনামে সড়ক চিত্র। রঙ্গিন রঙ্গে রাঙ্গানোর কাজ চলছে সড়কে। কাজটি সম্পন্ন হলে শিল্পের মধ্যে হারিয়ে যাবে যে কেউ এমনটি প্রত্যাশা উদ্যোক্তাদের। সড়ক চিত্র দেখতে প্রতিদিন নানান বয়সীর মানুষ বিভিন্ন এলাকায় থেকে এসে ভিড় জমাচ্ছে। লতা, পাতা, ফুল, পাখি দিয়ে হারিয়ে যাওয়া বাংলার লোকজ ঐতিহ্যকে তুলে ধরছে সড়ক চিত্রটি। চিত্র শিল্পী রুহুল আমিন কাজলের সহযোগী হিসেবে আছেন আরেক চিত্র শিল্পী উপজেলার গফরগাঁও ইউনিয়নের মহিরখারুয়া গ্রামের জ, ই সুমন।
সড়কে চিত্র শিল্পটি দেখতে আসার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান বলেন, মনোমুগ্ধকর সড়ক চিত্রটি দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছেন। “লোকজ সুন্দর” নামের সড়ক চিত্রটি গফরগাঁওয়ের হারিয়ে যাওয়া সৌন্দর্য ও ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছে।
চিত্র শিল্পী রুহুল আমিন কাজল বলেন, তৃণমূলে নান্দনিকতাকে পৌছে দিতে এই উদ্যোগ নিয়েছি। ১৯৮৯ সালে ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলার সামনের দেয়াল, এরপর মানিক মিয়া এভিনিউ এর কাজ করে আমি বাংলাদেশে সড়ক চিত্র কাজের শুরু করেছিলাম। আমার নিজ জন্মভ‚মিতে কিছু করতে হবে। আমি শিল্পীমন সৌন্দর্য কে তৃণমূলের কাছে নিয়ে যেতে চাই। গফরগাঁওয়ে আমার জন্মভ‚মির মাটিতে তাই সড়ক চিত্র শুরু করেছি। শিশুদের শিল্পীমন বিকাশে বিদ্যালয়েও রঙ্গিন রঙ্গে সাজানো হবে। আমাদের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল অতুলনীয় ব্যক্তিত্ব। প্রথম দিনের সাক্ষাতেই তিনি আমার থিমটি গ্রহণ করে কাজ শুরু করার জন্য বলেন।
সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, আমার সংসদীয় এলাকায় প্রবেশ পথে শিল্পকর্ম দেখে মানুষের মনে যাতে ইতিবাচক ধারনা তৈরি হয় এই থিমটি আমাকে চিত্র শিল্পী রুহুল আমিন কাজল জানালে আমি তাঁদের সার্বিক সহযোগীতার আশ^াস দিয়েছি। বাংলাদেশে আরও কোন জায়গায় এই রকম কাজ হয়েছে বলে আমার জানা নেই।