রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” উপজেলার ১৫নং টাংগাব ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার সকালে ওয়াজির হাসান মোঃ সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমরা মুক্তি যোদ্ধার সন্তান, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি সরকার ইসরাত আহমেদ পাপেল এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা একেএম নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মানিক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন ও মোঃ হাফিজ উদ্দিন মাষ্টার, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সারোয়ার জাহান শাহীন, মুনিবুর রহমান, লুৎফর রহমান রনু মাস্টার, মাহাবুবুর রহমান, খায়রুল কবির সোহাগ, মতিউর রহমান বাচ্চু, এখলাছ উদ্দিন মামুন মাষ্টার, রিয়েল,তানভীর, সুজন, শরিফ, বাবু,নাজিম,অপু,আশিকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন,
স্বাধীনতার এত বছর পেরিয়ে যাওয়ার পরও এখনো মুক্তিযোদ্ধার হাজারো পরিবার নির্যাতিত আর সেই নির্যাতিত মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের প্রধান পৃষ্ঠপোষক ফাহমী গোলন্দাজ বাবেল এমপির নেতৃত্বে “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” গফরগাঁও ঐক্যবদ্ধ।