ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ নগরীর চর কালিবাড়ী সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড  জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল বারেক (৬৩)। তিনি চরকালীবাড়ী এলাকার  মৃত হাসেন আলী পুত্র।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে চর কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায় , আব্দুল বারেক তাঁর পৈত্রিক জমিতে হালচাল করতে গেলে ক্রয় সূত্রে ওই জমির দাবীদার নগরীর কৃষ্টপুর মদের ডিপো এলাকার জুলু মন্ডল ৪০/৫০ জনের দল নিয়ে তার উপর আক্রমণ করে। ছুরি দিয়ে ক্রমাগত আঘাত রক্তাক্ত করে। আব্দুল বারেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের ছেলে,বড় ভাই ও ভাতিজা উদ্ধার করতে গেলে তাদেরকেও জখম রক্তাক্ত করে। ঘটনার পর পরই কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়,  হত্যাকাণ্ডের প্রধান আসামি জুলুসহ একজনকে গ্রেফতার করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে মরহুমের লাশ চর কালীবাড়িস্থ নিজ বাড়িতে নেয়া হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *