রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও গফরগাঁও আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক বিপ্লবের বাবা অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সমাজসেবক এ কে এম ফজলুল হক খানের কূলখানি আজ শুক্রবার (২১ অক্টোবর) বাদ জুম্মায় নামাজের পর গ্রামের বাড়ি উপজেলার উস্থি ইউনিয়নের চকপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। সকালে কোরআনখানি ও বাদ জুম্মায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় আত্বীয় স্বজন, এলাকায় লোকজন ও মুসল্লীরা উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ।
দীর্ঘ কর্মজীবনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে ফজলুল হক খান বিভিন্ন উপজেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন । তিনি বিগত ২০০৪ সালে নিজ উপজেলা গফরগাঁও থেকে সফল কর্মজীবন শেষ করে অবসরে যান। তিনি নিজ এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক, একটি মাদরাসা, একটি ঈদগাহ মাঠ ও একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
সমাজসেবক ফজলুল হক খান
গত ১৪ অক্টোবর, শুক্রবার রাতে বার্ধক্যজনিত কারণে পৌর এলাকার টিচার্স রোডে নিজ বাসভবনে মারা যান।