রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়নে বালুবাহী ট্রাকচাপায় রফিকুল (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন এনামুল (১৬) নামে আরোও এক যুবক।
গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে গফরগাঁও- হোসেনপুর সড়কের পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত খুরশিদ মহল সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল পাশ্ববর্তী হোসেনপুর উপজেলার ধনকুরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও -হোসেনপুর সড়কের খুরশিদ মহল সেতুতে বালুবাহী ট্রাক বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে চাপা দিলে রফিকুল ও এনামুল নামে মোটরসাইকেল আরোহী দুই যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। অপর আরোহী উপজেলার ঠাডারকান্দা গ্রামের এনামুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পাগলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।