গফরগাঁওয়ে আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের রজতজয়ন্তী উৎসব উদযাপন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের রজতজয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। গত বুধবার বিকেলে গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান, গফরগাঁও উপজেলা শাখার সহ-সভাপতি ওয়াজির হোসেন সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, তোফায়েল আহমেদ সুজন, মুনতাসীর আহমেদ পল্লব, ফরহাদ হোসেন মাষ্টার, সাইফুল ইসলাম মাষ্টার, আনোয়ার হোসেন, নূরুজ্জামান রাসেল, সুমন, ওয়াহিদ, টুটুলসহ আমরা মুক্তিযোদ্ধার সন্তান উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!