রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়নে মাসিক সভা ও আইন শৃঙ্খলার সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে পাঁচবাগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পাগলা থানার এস আই মদন সিংহ, শিক্ষক প্রতিনিধি মোঃ হাফিজুল হক ফেরদৌস, ইউপি সদস্য/সদস্যা, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, জনস্বাস্থ্য দপ্তর, পরিবার পরিকল্পনা দপ্তর, মহিলা বিষয়ক দপ্তর ও প্রানী সম্পদ দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি সচিব, ইউপি উদ্দোক্তা ও গ্রাম পুলিশগণ, পাঁচবাগ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।