গফরগাঁওয়ে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে লিটন (৫৫) নামের এক ধর্ষককে গতকাল সোমবার সকালে এলাকাবাসী সহযোগিতায় গ্রেফতার করেছে থানা পুলিশ। ধর্ষক উপজেলার যশরা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। এ ঘটনায় কিশোরীর বড়ভাই রাকিব বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি উপজেলার ষশরা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে ঘটে।
জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বিল্লাল হোসেন মারা যাওয়ার পর তার স্ত্রী অন্যত্র বিয়ে করে ছেলেমেয়ে রেখে বাড়ি থেকে চলে যায়। পরে মৃত বিল্লাল হোসেনের প্রতিবন্ধী কিশোরীকে তার দাদী লালন পালন করতো। প্রায় ৫মাস পূর্বে চাচাতো ভাইয়ের প্রতিবন্ধী কিশোরীকে কৌশলে একই বাড়ির চাচা লিটন তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। প্রতিবন্ধী কিশোরীটি ধর্ষণে ফলে অন্তঃসত্ত¡া হওয়ার পর চাচা লিটন তাঁর স্ত্রী কল্পনা খাতুনের সহযোগিতায় কিশোরীর গর্ভপাত ঘটায়। এতে প্রতিবন্ধী কিশোরী অসুস্থ হয়ে পরে। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে ধর্ষক চাচা লিটন আতœগোপন করে। পরে কৌশলে এলাকাবাসী মীমাংসার কথা বলে ধর্ষক লিটনকে এলাকায় ফিরিয়ে এনে আটক করে থানা পুলিশে দেয়।
ধর্ষিতা প্রতিবন্ধীর বড় ভাই রাকিব জানায়, আমার এতিম প্রতিবন্ধী কিশোরী বোনকে তাদের নিজ ঘরে নিয়ে কয়েক বার ধর্ষণ করে লিটন। আমি ধর্ষকের বিচার চাই। এ ব্যাপারে ধর্ষক লিটন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি। আমাকে ছেড়ে দেন। আমি আর এলাকায় আসবো না। সাবেক ইউপি সদস্যা হেলেনা খাতুন বলেন, জঘন্যতম অপরাধ করে লিটন এলাকা থেকে পালিয়ে গেলে আমি ও স্থানীয় লোকজন কৌশলে মীমাংসার কথা বলে খবর দিয়ে লিটনকে এনে গতকাল সোমবার সকালে পুলিশের হাতে সোপর্দ করি।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, এ ব্যাপারে ধর্ষিতার বড়ভাই বাদী হয়ে মামলা করেছে। ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার করার জোর চেষ্টা চলছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *