গফরগাঁও পূজামন্ডপ পরির্দশনে ইউএনও

শেয়ার করুন :

 

গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে পূজামন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।

গত সোমবার রাত ৮টা থেকে সাড়ে ৯ টায় পর্যন্ত পৌরশহরের শ্রী শ্রী মঙ্গলচন্ডী যুব সংঘের পূজামন্ডপ, সনাতন যুব সংঘের পূজামন্ডপ, নিত্যানন্দ যুব সংঘের পূজামন্ডপসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ইউএনও মোঃ আবিদুর রহমান সনাতন ধর্মের নারী পুরুষের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। অামরা চাই গফরগাঁও উপজেলায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব শেষ হবে। প্রশাসন সবসময় সজাগ থাকবে। কেউ দুর্গোৎসবের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করলে তা কঠোর ভাবে দমন করা হবে।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন খন্দকার, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, ৫নং ওয়ার্ড কাউন্সিল মোঃ আলফাজ উদ্দিন, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি চিত্র রঞ্জণ ঘোষ,,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান, পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সুধীজন প্রমূখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *