গফরগাঁওয়ে পূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে শারদীয় দূর্গাপূজার মন্ডপ পরিশর্দন করেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার সালটিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড শ্রী শ্রী কৃষ্ণচূড়া যুব সংঘ আয়োজনে পূজামন্ডপ পরিদর্শনে আসেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া।
এসময় পূজামন্ডপে দায়িত্বে থাকা নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি রাতেই গফরগাঁও থানা, পৌর এলাকায় পূজামন্ডপ ও লংগাইর ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মাহফুজা খাতুন, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, পাগলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক অনিল রায় ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!