আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বিরুনিয়া সদর আলী সরকার মেমোরিয়াল মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজের হল রুমে অধ্যক্ষ হোসনে আরা আকন্দের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য কলেজের গভর্নিবডির সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, বিরুনীয়া ইউপি চেয়ারম্যান ছামছুল হোসাইন, কংশেরকুল দরবার শরীফের দায়িত্বপ্রাপ্ত হরযত মাওলানা আসাদুজ্জামান সিদ্দিকী আসাদ ও বীর মুক্তিযোদ্ধা নুরুল হক মাস্টার।
তাছাড়া বিরুনীয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শহীদ আকন্দ, বিরুনীয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রুবেল, বিরুনীয়া ইউনিয়ন যুবলীগ নেতা ফারুক খান ওরেফে উজ্জলসসহ কলেজের শিক্ষক কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন এসময় উপস্থিত ছিলেন।