গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইমদাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, উপজেলা কৃষি অফিসার নূর মোহাম্মদ, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাজমা বেগম, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ ও আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম মোঃ ফারুকী প্রমূখ।