ভালুকায় সুতার কারখানায় আগুন:২৫ লক্ষাধিক টাকার ক্ষতি

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী গ্রামে অবস্থিত সারাজ ফাইবার টেক লিমিটেড নামক একটি স্পিনিং মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ৬ ঘন্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রনে আনে বলে জানা গেছে। গত মঙ্গলবার (২ সেপ্টেম্মর ) সকাল ১০টায় আগুনের ওই ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১০ টারদিকে  শ্রমিকরা ওই কারখানার একটি সুতার গোডাউনে হঠাৎ ধোঁয়া উড়তে দেখে। পরে, মিলের শ্রমিক ও স্থানীরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায় এবং ভালুকা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে এবং আগুনের ভয়াবহতা দেখে ত্রিশাল ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে, ত্রিশালের দু’টি এবং ময়মনসিংহের দু‘টি ইউনিটসহ মোট সাতটি ইউনিট প্রায় ৬ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির তাৎক্ষনিক পরিমাণ জানা যায়নি।
কারখানা মালিক মো: জহিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, আগুনে তার ২০-২৫ লাখ টাকার সুতা পুড়ে গেছে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদ্যুল্লাহ আল মামুন জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। তবে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে ওই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!