গফরগাঁওয়ে বিশ্ব নদী দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘বিশ্ব নদী দিবস’ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে সভায় দিবসটির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার, উপজেলা কৃষি অফিসার নুর মোহাম্মদ, উপজেলা
সিনিয়র উপজেলা মস্য অফিসার মালিক তানভীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান,
লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মাহাবুব প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!