নান্দাইল থেকে স্টাফ রিপোর্টার।। 
নান্দাইল উপজেলার পল্লীতে রোববার বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। রবিবার ৩ ঘটিকার
সময় চন্ডিপাশা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র হারুন অর রশিদ (৫০) ক্ষেতে কাজ করা অবস্থায় বজ্রঘাত ঘটলে সাথে সাথেই তার মৃত্যু হয়। এ সময় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছিল।
এব্যাপারে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।