মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের সিএনজি চালক হত্যা মামলার মূল আসামী খোকন(২৪) কে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ। খোকন নেত্রকোনা জেলার পূর্বধলা থানার হুগলা এলাকার কাশেমের ছেলে।
রোববার (২৫ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ।
জানাজায়, গতকাল শনিবার ময়মনসিংহ নগরীর পলাশপুর হাক্কানী মোড়ে সন্ধ্যা সাড়ে সাতটায় ভিকটিম সিএনজি চালক তাপস চন্দ্র সরকার (৩২)এর সিএনজির সাথে এক মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের গ্লাস ভেঙ্গে যায়। ফলে সিএনজি চালকের সাথে মোটরসাইকেল আরোহীদের হাতাহাতি ঘটনা ঘটে। এতে একপর্যায়ে আসামি খোকন পাশ্বের দোকান থেকে কলাকাটার ছুরি নিয়ে সিএনজি চালককে ছুরিকাঘাত করলে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় কোতোয়ালি মডেল থানার একটি টিম তদন্তকালে রোববার কোতোয়ালী থানাধীন বলাশপূর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত আসামি খোকন কে গ্রেফতার করে এবং আসামীর হত্যাকান্ডে ব্যবহৃত একটি স্টীলের ছুরি উদ্ধার করা হয়।