ভালুকায় বাস চাপায় মহিলার মর্মান্তিক মৃত্যু

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।

ময়মনসিংহর ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জামিরদিয়া এলাকায় আইডিয়ালের মোড় নামক স্থানে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাস্তা পার হতে গিয়ে ময়মনসিংহগামী একটি বাসের চাপায় পিষ্ট হয়ে মাহফুজা খানম (৪৫) নামে মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে । জানাযায়, ঘটনার সময় হবিরবাড়ি গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী গৃহবধু মাহফুজা খানম রাস্তা পার হতে গিয়ে ময়মনসিংহগামী একটি বাসের চাপায় পিষ্ট হয় ও ঘটনাস্থলেই মারা যান । খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মহিলার লাশ উদ্ধার করে । ভরাডোবা হাইওয়ে পুলিশ ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান আইনুনাগ ব্যাবস্থা নেয়া হবে ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!