বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিচ্ছেন আবু হানিফ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
বাবার লাশ বাড়িতে রেখে দাখিল পরীক্ষায় বসেছেন আবু হানিফ নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আবু হানিফের বাবা মৃত্যুবরণ করেন। বাড়িতে বাবার মরদেহ রেখে দাখিল পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অংশগ্রহন করেন তিনি। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকায়।
স্বজনেরা জানান, বৃহস্পতিবার আবু হানিফের বাংলা দ্বিতীয় পত্র পরিক্ষা ছিলো। কয়েকদিন ধরে তার বাবার জ¦র ছিলো। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুর পর বাবা হারা আবু হানিফা ভেঙে পড়লেও মা ও বোনদের উৎসাহে ভালুকা ফাজিল মাদরাসা দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসেন।
আবু হানিফের মামা বহুলী দাখিল মাদরাসার শিক্ষক আবুল কালাম আজাদ জানান, তার ভগ্নিপতি হযরত আলীকে জ্বর নিয়ে বুধবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যন। দাখিল পরীক্ষার্থী এক মাত্র ছেলে আবু হানিফ ও তিন মেয়ে রেখে যান তিনি।
ভালুকা ফাজিল মাদরাসা দাখিল পরীক্ষা কেন্দ্রের হল সুপার মোবাশ্যারুল ইসলাম সবুজ বলেন, পরীক্ষার্থী আবু হানিফের বাবার মৃত্যুর বিষয়টি আমরা অবগত আছি। এক হাতে চোখ মুছে ও অন্য হাতে খাতায় লিখতে দেখা গেছে তাকে। আমরা তাকে পরীক্ষা দিতে সান্তনার পাশাপাশি উৎসাহ দিয়েছি।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!