গফরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে উপজেলার শিক্ষার্থীদের মাঝে গ্রাম সাহিত্য কেন্দ্রের উদ্যোগে এবং গফরগাঁও প্রেসক্লাবের সহযোগিতায় মুক্তিযুদ্ধ ভিত্তিক বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফাহমী গোলন্দাজ বাবেল এমপি।
গত বুধবার দুপুরে উপজেলার বাগুয়া গ্রামস্থ এমপির বাসভবনে এ বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, গ্রাম সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ও গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি শফিকুল কাদির, সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম সবুজ, সাংবাদিক ফকির এ মতিন, আজিম উদ্দিন মাষ্টার, আফাজ উদ্দিন, রফিকুল ইসলাম খান, তফাজ্জল হোসেন, এইচ কবির টিটো, রুকুন উদ্দিন সবুর, নজরুল ইসলাম, আরশাদ আহাম্মেদ আসাদ, মাজহারুল আলম মিথুন উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!