গফরগাঁওয়ে সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠানে হাতি দিয়ে চাঁদা আদায়

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অভিনব কায়দায় সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠানে হাতি দিয়ে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। পথচারী, বিভিন্ন যানবাহন এবং ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে জোর করে চাঁদা তোলা হচ্ছে। এভাবে চাঁদা আদায়ে অতিষ্ঠ হয়ে উঠেছে পৌর শহরের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।
জানা যায়, মাহুতের নির্দেশে ( হাতি চালানো ব্যক্তির কৌশলী ইশারা ও সংকেতে) হাতি তার শুঁড় দিয়ে ভয় দেখিয়ে চাঁদা টাকার অাদায় করছে। গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা গেছে, মাহুতের নির্দেশে পৌর শহরের জামতলা মোড়, হাসপাতাল রোড, বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে শুঁড় উঁচু করে হুঙ্কার ছাড়ছে হাতি। টাকা না দেওয়া পর্যন্ত নানাভাবে ভয় দেখানো হচ্ছে। ফলে দুর্ভোগে শিকার হচ্ছেন মানুষ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *