ভালুকায় রাস্তার বেহাল অবস্থা : পথচারীদের দুর্ভোগ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ১১ নম্বর রাজৈ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চান্দাব দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তাটির বেহাল অবস্থার সৃষ্টি হয়ে যানবাহন ও পথচারীদের চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। প্রতিদিন এই রাস্তাটি দিয়ে অসংখ্য যানবাহন ও পথচারী ইউনিয়নের বিভিন্ন স্থানসহ উপজেলা সদরে আসা যাওয়া করতো। চলতি বর্ষায় রাস্তাটি দিয়ে চলাচল একদম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় লোকজন জানান, ইউনিয়নের ভোটবাজার থেকে রাস্তাটি বাইপাস সড়ক হিসেবে দক্ষিণ চান্দাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে টেপি সোহাল হয়ে পারুল দিয়া পর্যন্ত। এই রাস্তাটি দিয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য শিশু শিক্ষার্থী, শিক্ষক এমনকি  প্রতিদিন যানবাহন ও পথচারী উপজেলা সদরসহ ইউনিয়নের বিভিন্ন বাজার, এমনকি বিভিন্ন স্থানে যাতায়ত করতো। কিন্তু বর্তমানে রাস্তাটি হাটু পর্যন্ত কাঁদাজলে একাকার হয়ে পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার বা মেরামতের জন্য দাবি করা হলেও সংশ্লিষ্টদের নজর পড়ছেনা। এলাকাবাসির দুর্ভোগের দিক চিন্তা করে রাস্তাটি পাকা করণের দাবি করছেন ভূক্তভোগীরা।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো: নুরুল ইসলাম বাদশা জানান, তিনি রাস্তাটি সরেজমিন দেখেছেন। ২০০ গজ রাস্তার অবস্থা খুবই খারাপ এবং বেশ কয়েকবার রাস্তাটিতে বালি ও মাটি ফেলানোর হয়েছে। কিন্তু রাস্তার দু’পাশে বাড়িঘর থাকায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। তাই রাস্তাটির এই বেহাল অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথেও কথা বলেছেন। রাস্তাটি করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে এবং আশা করছি অর্থবছরেই রাস্তাটি পাকাকারন করা হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *