গফরগাঁওয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ, উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ, লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উস্থি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তোতাসহ বিভিন্ন ইউনিয়নের ডিলাররা উপস্থিত ছিলেন।
সরকার নির্ধারিত প্রতি কেজি ইউরিয়া সার ২২ টাকা, টিএসপি ২২ টাকা, ডিএপি ১৬ টাকা এবং এমওপি ১৫ টাকার বিক্রয় করতে হবে। ডিলারদের বাধ্যতামূলক ভাবে সরকার নির্ধারিত মূল্যে সার কৃষকের নিকট বিক্রয় করতে হবে, দোকানে মূল্য তালিকা টানানো থাকতে হবে এবং প্রতি বিক্রয়ে পাকা রশিদ প্রদান করতে হবে। অতিরিক্ত মূল্যে কেউ সার বিক্রয় করলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপ সহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানোর অনুরোধ করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *