রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে গত বুধবার বিকালে একাধিক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রাওনা ইউনিয়নের দিঘা গ্রামের আলম মিয়ার মেয়ে ইয়াছমিন আক্তার (২০) মাদক মামলায় পাচুয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মোঃ রাসেল মিয়া (৩২), মৃত মুকছেদ আলীর ছেলে সুলতান (৪৫), চুরির মামলায় সালটিয়া ইউনিয়নের কালাইপাড় গ্রামের আব্দুল হামিদের ছেলে মোঃ সাদিকুল ইসলাম তামিম (২০)।
থানা সূত্রে জানা যায়, বুধবার দিনব্যাপী উপজেলায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাওনা ইউনিয়নের পাচুয়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদক বিক্রেতা রাসেল মিয়া ও সুলতান কে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। অপর অভিযানে সালটিয়া ইউনিয়নের কালাইপাড় গ্রাম থেকে চোর সাদিকুল ইসলাম তামিম কে গ্রেফতার করা হয়। এছাড়াও দিঘা গ্রাম থেকে নন জিআর মামলায় ইয়াসমিন আক্তার কে গ্রেফতার করা হয়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন,গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।