রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মশাখালী টানপাড়া সরকার বাড়ি এলাকায় ৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে পানিতে ডুবে ইসমাইল হোসেন (১৪) নামে এক শিক্ষার্থী মারা যায়। সে ওই এলাকার মোঃ আরিফ হোসেনের ছেলে ও স্থানীয় মশাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,নিহত ইসমাইল প্রতিবেশী ফয়েজ মিয়ার ছেলে ইসরাত কে নিয়ে ক্রিকেট খেলছিল।হঠাৎ পানিতে বল পড়ে যায় দুজনে মিলে বল পানি থেকে বল আনতে যায়।পানি থেকে বল নিয়ে ইসরাত সাঁতার কেটে পাড়ে আসতে পারলেও ইসমাইল পানিতে ডুবে যায়।স্থানীয়রা এসে খোঁজাখোজি করে পানি থেকে ইসমাইলের লাশ উদ্ধার করে।এঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মশাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এম সালাউদ্দিন পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।