রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবঃ গিয়াস উদ্দিন আহমেদ (৬৮) আর নেই।
গত সোমবার বিকাল ৫টা ৪৫ মিনিটে ভারতের নয়াদিল্লীতে এশিয়ান ইনস্টিটিউট অব ম্যাডিকেল সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ক্যাপ্টেন অবঃ গিয়াস উদ্দিন আহমেদের ভাতিজা মানিক মিয়া মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
তিনি বলেন, কিডনিতে অস্ত্রোপাচার করতে গত দেড় মাস আগে চাচা ভারতের হাসপাতালে ভর্তি হন।
উপজেলার নিগুয়ারী ইউনিয়নের পাতলাশি গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন আহমেদ গফরগাঁও থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে বর্তমান সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল গভীর শোক প্রকাশ করে।