গফরগাঁওয়ে বলাকা ট্রেনের সাথে প্রাইভেটকারের ধাক্কায় আহত ২

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা এক্সপ্রেস ট্রেনের সাথে প্রাইভেট কারের ধাক্কায় প্রাইভেট কার যাত্রী ও চালক গুরুতর আহত হয়েছে ।
৫ সেপ্টেম্বর সোমবার বিকালে উপজেলার ধামাইল গ্রামের এশিয়ান হাইওয়ে রোডের লেভেলক্রসিংয়ে ঘটনাটি ঘটে।

গুরুতর আহতরা হলেন, পার্শ্ববর্তী ভালুকা উপজেলার উথুরা গ্রামের আবুল হোসেনের মেয়ে আঁখি (২০) ও একই এলাকার মোঃ হুমায়ুনের ছেলে গাড়ী চালক জুয়েল (৩৫)।

প্রত্যক্ষদর্শী,রেলওয়ে ও পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেট কারে করে কিশোরগঞ্জ থেকে আঁখি ও চালক জুয়েল ভালুকা যাওয়ার পথে ধামাইল গ্রামের লেভেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটির সাথে ধাক্কা লাগে।এতে পাশ^বর্তী খাদে পরে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায় ও গাড়ীতে থাকা ওই ২ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ও গফরগাঁও রেলওয়ে স্টেশন ফাঁড়ি ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *