তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় হোটেল ব্যবসায়ী নিহত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় এক জন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন (৬০)।
তিনি পেশায় একজন হোটেল ব্যবসায়ী।
 ৩ সেপ্টেম্বর শনিবার রাতে সময় তারাকান্দা উত্তর বাজারস্থ ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এই সময় ঘটনাস্থলেই হোটেল মালিক জামালউদ্দিন নিহত হন।
এই ঘটনায় সঙ্গে থাকা একজন আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানাগেছে, ৩ সেপ্টেম্বর রাত ২ টার দিকে তারাকান্দা বাজারস্থ মদিনা হোটেলের মালিক জামাল উদ্দিন হোটেল বন্ধ করে উত্তর বাজার থেকে বাড়ি যাবার পথে পিছন দিক থেকে একটি নাইট কোচ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই জামালউদ্দিন নিহত হন। ঘাতক নাইটকোচটি ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশ আটক করেছে ।
ঘটনার সত্যতা স্বীকার করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, সড়ক দূর্ঘটনায় হোটেল মালিক জামালউদ্দিন নিহত হয়েছেন। এই বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *