রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ের কর্মরত সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব শামছুল হক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও প্রেসক্লাব সভাপতি শফিকুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সবুজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস এবং বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।