মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ আগস্ট ) বেলা ১১টায় ময়মনসিংহ নগরীর ইতিকথা কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সদর উপজেলা জাতীয়পাটির সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে সদর উপজেলার জাতীয়পাটির সাধারন সম্পাদক ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার কে আর ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ মোশাররফ হোসেন, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সেলিম, জাতীয়পাটির সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন, পরানগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফ সরকার, মহিলা ইউপি সদস্য শ্রী রেখা রাণী সাহা সহ ইউনিয়ন কমিটির নেতাকর্মী বর্ধিত সভায় বক্তব্য রাখেন।
বর্ধিত সভায় আগামী ১৫ দিনের মধ্যে যেসব ইউনিয়ন কমিটি এখনো হয়নি তা দ্রুত করার জন্য সিন্ধান্ত গ্রহন করা হয়েছে।
সদর উপজেলা জাতীয়পাটির বর্ধিত সভায় সংদের বিরোধীদলীয় নেতার বেগম রওশন এরশাদের রোগমুক্তি কামনা ও জাতীয়পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।