আসাদুজ্জামান ভালুকা ( ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা বাজারের বেশ কয়েকটি স্পটে দুধ মহলে অভিযান চালানো হয়। ২৯ আগস্ট সোমবার বিকেলে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মিজানুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় ভালুকা বাজার পানের আড়তের পাশে দুধ মহল, পাঁচরাস্তার মোড় ও বাসস্ট্যান্ডের অদূরে হক মার্কেটের দক্ষিণপাশে বেশ কয়েকজন ব্যবসায়ি বিক্রির জন্য দুধ নিয়ে বসে থাকে। এ সময় স্যানেটারি ইন্সপেক্টর মিজানুর রহমান পরীক্ষা করে ভেজাল দুধ পান। পরে বেশ কয়েকজনের কাছ থেকে ১৮ লিটার ভেজাল দুধ জনসমুখ্যে পাশের ড্রেনে ফেলে দেয়া হয়। জব্দকৃত ব্যবসায়িরা হলো, মাসুদ (৪৫) ঠিকানা :মেদুয়ারী দুধ ৩ লিটার, ফরহাদ ৩২ বর্তমান ঠিকানা : আংগারগাড়া দুধ ১০ লিটার, খাইরুল (৫০) দুধ ২ লিটার ও শামছুল দুধ ৩ লিটার।
এসময় সহকারি কেবিএম তারেকুজ্জামান মিষ্টি স্যানেটারি ইন্সপেক্টর মিজানুর রহমানকে সহযোগীতা করেন।