গফরগাঁওয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ।বৃহস্পতিবার দুপুরে তাদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতার হলেন, চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি পাশ্ববর্তী ত্রিশাল উপজেলার বারাগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে সুমন মিয়া(৪০) ও উপজেলার রাওনা ইউনিয়নের ভারইল গ্রামের মৃত এয়াকুব আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আলাল মিয়া ওরফে আলাল ক্বারি(৫৫)।

গফরগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন জানান,বুধবার রাতে পৌর শহরের বুধিয়া মার্কেট এলাকা থেকে সুমন মিয়াকে ও মাদক ব্যবসায়ি মোঃ আলাল মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মাদক ব্যাবসায়ীর দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধারের কথাও জানান তিনি।
গফরগাঁও থানার অফিসার ইন চার্জ(ওসি)ফারুক আহমেদ বলেন, অভিযানে গ্রেফতার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও মাদ্রক ব্যবসায়িকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!