গফরগাঁওয়ে পাঁচবাগ ইউপি কার্যালয়ে ইউএনও’র মতবিনিময়

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ৯নং পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য- সদস্যাবৃন্দ, গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
এসময় পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মোঃ মাহাবুবুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার তাসলিমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, তথ্য সেবা কর্মকর্তা নাজমা খাতুন, আইসিটি প্রোগ্রাম অফিসার আহসান হাবীব, পাঁচবাগ ইউপি সচিব (ভারপ্রাপ্ত) জুলহাস উদ্দিন ও উদ্দােক্তা মোঃ মোতাসিম বিল্লাহ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকালে মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন ১০০% করতে হবে পাঁচবাগ ইউনিয়ন এর আওতাধীন সকলকে হোল্ডিং ট্যাক্স এর আওতাভুক্ত করতে হবে, ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ১০০% সহ বাল্যবিবাহ বন্ধ করতে হবে। পরে পাঁচবাগ ইউনিয়ন পরিষদের ১৭৪টি কার্ডধারী পরিবারের মাঝে ভিজিডি চাউল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!